বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা ॥ ফেরদৌস করিম আখঞ্জী সভাপতি, মোসাদ্দেক হোসেন সাইফুল সেক্রেটারি মাজহারুল ইসলাম কোষাধ্যক্ষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৭৬ বা পড়া হয়েছে

ফ্রান্স প্রতিনিধি ॥ ফ্রান্সে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের এর ফ্রান্স প্রতিনিধি, ফ্রান্স দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক হবিগঞ্জের কৃতি সন্তান ফেরদৌস করিম আখঞ্জী সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ক্যাথসীমার স্থানীয় একটি রেস্টুরেন্টে ভারপ্রাপ্ত সভাপতি নজমুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন মামুনের পরিচালনায় ক্লাবের সাধারন সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু তাহির ।
৩১ সদস্যের কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন-সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি নয়ন মামুন, নজমূল কবির, আবদুল আজিজ সেলিম, সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, এ.এম.সি রুমেল, মিজানুর রহমান, নুরুল আলম মাসুম, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ অপু চৌধুরী, প্রচার সম্পাদক এস.আই. তানজু চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মাসুদ আহমেদ, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সহ-দপ্তর সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মুনমুন আক্তার, ক্রীড়া সম্পাদক শিকদার ইমরান, সহ-ক্রীড়া সম্পাদক কাওসার আহমেদ, সমাজ কল্যান সম্পাদক জামিল আবেদ। নির্বাহী সদস্য ফারুক নেওয়াজ খান, আবু তাহির, শামসুল ইসলাম, নিয়াজুদ্দীন চৌধুরী হীরা, আল-মামুন, নুরুল্লাহ, আজিজুর রহমান, মেসবাহ উদ্দিন। এ সময় সাবেক সভাপতি শামসুল ভাই, লন্ডন থেকে সভার শুরুতে ভার্চুয়ালি যোগ দেন এবং বিদায়ী সভাপতি হিসেবে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে নতুন নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি পুর্ণব্যক্ত করেন এবং নির্বাচিত নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রবাসীদের সুখ-দুঃখের পাশে থেকে প্রবাসীদের মুখপাত্র হয়ে আগামীতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী, হবিগঞ্জের প্রবীন আইনজীবী মরহুম আলহাজ্ব পন্ডিত আব্দুল করিম আখঞ্জীর ছোট ছেলে। দেশে থাকাকালীন সময়ে তিনি হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি এবং হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্টাতা কমিটির নির্বাহী সদস্য ছিলেন। হবিগঞ্জের দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক খোয়াইর সিনিয়র রিপোর্টার, বাংলাভিশন টিভি এবং জাতীয় পত্রিকা দৈনিক যায় যায়দিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ইউরোপে যাওয়ার পর ফেরদৌস করিম আখঞ্জী প্রথমে ইংল্যান্ডের চ্যানেল এস, টেলিভিশন এবং বাংলাদেশের অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসির) ১ম সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com