রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিশিষ্ট মুরুব্বী মোঃ আলী নেওয়াজ আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকার বাসিন্দা বিশিষ্ট মুরুব্বী ও জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ আলম রাজুর বাবা মোঃ আলী নেওয়াজ আর নেই। গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, মোঃ আলী নেওয়াজ এর স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। গতকাল বাড়ি থেকে তিনি হাসপাতালে যান। সেখানে হঠাৎ অসুস্থ হলে পড়লে কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে ৫টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় অংশ নিয়েছেন, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল মোহিত খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, তিন নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আরফান উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। এদিকে মোঃ আলী নোওয়াজের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহীন, ডাঃ শাকীল হাসান, ডাঃ মুবিন ঠাকুর, যুবলীগ লীগ নেতা ও ব্যবসায়ী এনামুল হাসান, ব্যবসায়ী জুবায়ের আহমেদ, প্রবাসী হুমায়ুন ঠাকুর, সংবাদকর্মী বদরুল আলম প্রমুখ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com