বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সাবেক মেম্বার মান্নানকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মান্নান (৫০) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটায় রহস্য সৃষ্টিসহ আলোচনার ঝড় বইছে। তবে অনেকেই জানিয়েছেন আব্দুল মন্নান চাঞ্চল্যকর অপু আত্মহত্যা মামলার এজাহারভুক্ত আসামি। জানা যায়, শনিবার গভীর রাতে আব্দুল মান্নান চুনারুঘাট বাজার থেকে শিমুলতলা গ্রামে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছার পর ৪/৫ জনের একদল যুবক তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠান। আব্দুল মান্নানের মাথা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, কোনো অভিযোগ পাইনি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত চলছে। এরপর ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com