বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরতলীর বহুলা গ্রামে গ্যাসের রাইজারে আগুন

  • আপডেট টাইম রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

রাহীম আহমেদ ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে গ্যাসের রাইজারে লিকেজের কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনী ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যে কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল শনিবার রাত ৯টায় ওই গ্রামের মোকাম বাড়ি এলাকার আফিল উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে একটি বজ্রপাতের পর আফিল উদ্দিনের গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। মূহুর্তে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা হবিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের টিম কাজ করায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com