রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াত শিবিরের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির। নবীগঞ্জ পৌর জামায়াতের সভাপতি সাইদুল হক চৌধুরী ও শিবির সভাপতি মোজাহিদুল ইসলামের নেতৃত্বে মদিনা মসজিদ গেইটের সামন থেকে শুরু হয়ে বাংলা টাউনের সামনে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। সভাপতির বক্তব্যে সাইদুল হক চৌধুরী বলেন সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে বর্তমান পরিস্থিতে ঘোলাটে করতে চাচ্ছে। যা বাংলার মানুষ কোন দিন বাস্তবায়ন করতে দেবে না। তিনি সকলকে আগামী দিনের হরতাল, অবরোধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শরীক হয়ে দেশ থেকে জুলুমবাজ সরকারকে বিতারিত করার জন্য আহ্বান জানান। এতে আরো উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর জামায়াত সেক্রেটারী আহমদ হোসাইন, কর্মপরিষদ সদস্য আঃ মুকিত পাঠান, মোন্তাকিন আহমেদ, শিবিরের সাবেক সভাপতি ইকবাল হোসাইন খান, পৌর শিবির সভাপতি আলিমুল ইসলাম, অর্থ সম্পাদক সাকিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসাইন, সাহিত্য সম্পাদক এম ইফতি, ফায়জুর রহমান, মেরাজ আহমেদ বেলাল, কলেজ শিবির সভাপতি হাসানুল বান্না, সেক্রেটারী মাহির চৌধুরী, রাসেল, সাজু, আবু সানি, মোফাজ্জল, জমির, সাইফুর, জুনেদ, শাহি, শুভ, শাওন, শামীম, মামুন, রফিকুল, তামিম, মোস্তাকিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com