বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

সরকার পতন আন্দোলনে সকল নেতাকর্মীকে ঝাপিয়ে পড়তে হবে

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুলাই, ২০১৪
  • ৫৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ঈদের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে অবৈধ সরকার পতনে সকল নেতাকর্মীদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল নেতাকর্মীকে খালেদা জিয়ার আহ্বানে সারা দিয়ে সরকার পতনের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। তিনি বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার। এ সরকারকে আর বেশিদিন টিকে থাকতে দেয়া যায় না। তিনি বলেন, সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল শুক্রবার চুনারুঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল এ কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম টুলু, সহ-সভাপতি আলহাজ্ব হোসাইন আলী রাজন, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান এডভোকেট সরকার মোঃ সহিদ, অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, বিএনপি নেতা খাইরুল আলম, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু, যুবদল নেতা মোঃ জালাল মিয়া, সৈয়দ আবু নাঈম হালিম, আব্দুল মান্নান রুমন, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সুজন, আশিকুর রহমান আশিক, বিএনপি নেতা আজিজুর রহমান কাজল, আব্দুর রব মাস্টার, নূরুল আমীন, আব্দুল আউয়াল, মোঃ তৈয়ব আলী, শ্রমিক নেতা দিয়ারিছ মিয়া, যুবদল নেতা মোঃ আব্দুল মতিন, মোঃ শফিক মিয়া, এডভোকেট মোজাম্মেল, পৌর জামায়াতের আমীর এমদাদুল হক চৌধুরী, সৈয়দ মাহফুজুর রহমান, আব্দুল মান্নান প্রমুখ। ইফতার মাহফিলে ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। পরে সৈয়দ মোঃ ফয়সল উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে একান্ত বৈঠক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com