রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বন্যার্তদের মাঝে আব্দুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে অস্থায়ী বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্ত পরিবারের মাঝে আব্দুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) বিকেলে আমেরিকা প্রবাসী আশিক রহমান ও আজিজুর রহমান রাসেল এর তত্বাবধানে মো. আব্দুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনারপুর কলেজে আশ্রয় কেন্দ্রে থাকা সকল পরিবারের মাঝে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় ফাউন্ডেশনের পক্ষে দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এম. এ মুহিত,বাংলা ট্রিবিউন’র হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী, ইউপি সদস্য শাহ জুবায়ের আহমেদ,লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জামিল আহমেদ উপস্থিত থেকে এই সহায়তা পৌঁছে দেন। আব্দুর রহমান ফাউন্ডেশন বন্যাকালীন সময়ে বিভিন্ন জায়গায় বন্যার্তদের সহযোগিতা প্রদান করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com