সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জে মাধবপুরে জাল বাজারে অভিযান চালিয়ে ২১ হাজার ২ শত ৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, এ সময় অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চত্বরে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের উপস্থিতিতে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক জানান, মাধবপুর জাল বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রয় করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ হাজার ২ শত ৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়, তিনি আরো জানান অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ সাংবাদিক সহ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com