বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে আলেম সমাজের আহবানে দোয়া মাহফিল অনুষ্ঠিত \ বন্যা থেকে রেহাই দিতে আল্লাহর কাছে আর্তনাদ

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৭১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ বন্যা থেকে রেহাই পেতে তওবা ও ইসতিগফারের ডাক দিয়েছিলেন বানিয়াচংয়ের আলেম সমাজ। তাদের ডাকে সাড়া দিয়ে হাজারো মুসল্লীর উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরিবার আছরের নামাজের পর দারুল কোরআন মাদ্রাসা মসজিদ ও মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বড় হুজুর খ্যাত বানিয়াচংয়ের প্রবীণ আলেম আল্লামা আব্দুল বাছিত আজাদ। মোনাজাতে অংশ নেয়া শত শত আলেম ও মুসল্লীর কান্নাকাটি করে দুর্যোগ থেকে মানুষকে রেহাই দেয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এ সময় প্রার্থনারত মানুষের কান্নাকাটি ও আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। মোনাজাতের পূর্বে বানভাসি মানুষদেরকে সহায়তা করার জন্য উপস্থিত লোকজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। ৫ হাজার, ২ হাজার, ১ হাজার থেকে শুরু করে যার যার সাধ্য অনুযায়ী অর্থ উপস্থিত লোকজন ওলামায়ে কেরামদের হাতে তুলে দেন। পরবর্তীতেও যারা অর্থ দিতে চান তাদেরকে গ্যানিংগঞ্জ বাজারের ক্বারী কমর উদ্দিন ও তাবলীগ জামায়াতের আমীর মাওলানা মুনতাসীর আলম সোহানের কাছে দেয়ার জন্য আহবান জানানো হয়। সংগৃহীত অর্থ দিয়ে আল্লামা আব্দুল বাছিত আজাদ’র নেতৃত্বে ত্রাণ কার্যক্রম শুরু করার ঘোষণা প্রদান করা হয়। মোনাজাত ও অর্থ সংগ্রহের পূর্বে কুরআন-হাদীসের আলোকে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, শায়খ মাওলানা আব্দুল ওয়াদুদ, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্য মাওলানা আব্দাল হোসেন খান, দারুল কোরআন মাদ্রাসার শিক মাওলানা গোলাম কাদির, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুতিউর রহমান, মাওলানা মশিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com