বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরের পুরান মুন্সেফীতে দিনদুপুরে চুরি ১৫ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরান মুন্সেফী এলাকায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা বাসায় থাকা ১৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার বাসা বাড়ির লোকজনের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, সন্ধ্যা মেডিসিন সেন্টারের স্বত্বাধীকারি শংকর দাশ পুরান মুন্সেফী এলাকার এডভোকেট আশরাফ উদ্দিন-এর বাসার ৩য় তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত কয়েক দিন পূর্বে পরিবারের লোকজন বেড়াতে চলে যায়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাসার দরজা তালাবদ্ধ করে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। দুপুরে নিচ তলার একজন ফোন করে তাকে জানান বাসার দরজার তালা ভাঙ্গা। পরে তিনিসহ স্থানীয়রা ভেতরে প্রবেশ করে দেখেন আলমিরাতে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল চুরি হয়ে গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com