বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ থেকে ॥ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নবীগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেনশন ইউনিটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ বাস্তবায়নে পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
এর আগে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে প্রশিক্ষণের নানা দিক তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ।
উদ্যোগগুলো হলো পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষাসহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীবৃন্দ অংশ নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com