বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুজন হবিগঞ্জ জেলা কমিটি গঠন ॥ অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী সভাপতি চৌধুরী মিজবাহুল বারী লিটন সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুজন-সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকাল ৪ টায় শহরের ফুড ভিলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুজন হবিগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সহভাপতি মীর গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও মোতালিব তালুকদার দুলালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ বদর উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট বিজন বিহারি, হাঙ্গার প্রজেক্ট ও সুজন সিলেট বিভাগীয় সমম্বয়কারী মোজাম্মেল হক, সুজন হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সদর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাদির কাজল, সাংবাদিক নায়েব হোসাইন, শায়েস্তাগঞ্জ পৌর শাখার সম্পাদক ও দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি মামুন চৌধুরী, লাখাই উপজেলা শাখার সম্পাদক বাহার উদ্দিন, সদস্য আব্দুল ওয়াহেদ, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি দেওয়ান শোয়েব রাজা, সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমেদ, মহিউদ্দিন, আলাউদ্দিন তালুকদার, জেলা শাখার সাবেক নির্বাহী সদস্য আজিজুল ইসলাম, রুমান মিয়া, সাংবাদিক সৈয়দ মশিউর রহমান, এম এ হান্নান, নাছিমা আক্তার, মজনু মিয়া, সালাউদ্দিন আহমেদ, রহমত আলী প্রমূখ। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনকে সভাপতি ও চৌধুরী মিজবাহুল বারী লিটনকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com