শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সম্মেলনে-নানক ॥ ‘‘পদ্মাসেতু উদ্বোধনের পর বিএনপি নিজেদের থুথু নিজেরাই চাটতে হবে’’

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৫৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, হবিগঞ্জ ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘খালেদা জিয়া দেশের মূর্খ প্রধানমন্ত্রী ছিলেন। তার সময়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে দেশ। এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।’ শুক্রবার (৩ জুন) বিকাল ৫টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। ‘পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক। এ প্রসঙ্গে নানক বলেন, ‘ফখরুল সাহেব পদ্মা সেতু যাতে না হয় সেজন্য নানা ষড়যন্ত্র করেছিলেন।’ তিনি বলেন, ‘ফখরুল সাহেব আপনার ম্যাডাম (খালেদা জিয়া) বলেছিলেন পদ্মা সেতু শেখ হাসিনা সরকার করতে পারবে না। ছাত্রদলের সমাবেশে বলেছিলেন, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে। আপনারা কেউ পদ্মা সেতুতে উঠবেন না, যেকোনো সময় ভেঙে পড়তে পারে। আমি ভাবি এমন মূর্খ মানুষ দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কত বড় মূর্খের নেতৃত্বে আপনারা রাজনীতি করেন। এমন মূর্খ নেতৃত্বের কারণে বিগত সময়ে দেশ ছিল ভয়াবহ পরিস্থিতির মধ্যে।’ নানক বলেন, ‘বর্তমান সরকার পদ্মা সেতু যাতে না করতে পারে সেজন্য ড. মুহাম্মদ ইউনূসকে দিয়ে বিশ্বব্যাংকের কাছে লবিং করিয়েছিলেন খালেদা জিয়া। তখন বিশ্বব্যাংক অর্থায়ন করলো না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন দেশের অর্থায়নে পদ্মা সেতু তৈরি হবে। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়েছেন তিনি। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হলে দেশের সঙ্গে দণি-পশ্চিমাঞ্চলের মেলবন্ধন তৈরি হবে।’ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com