শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শুক্রবার (৩ জুন) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত মানিক দাসের ছেলে সজল দাস (৩৫), সিলেট বালুচর এলাকার বাদল দাসের ছেলে বিপন দাস (২০), দলদলী চা বাগান এলাকার দীলিপ দাসের ছেলে দীপক দাস (২৫), মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান এলাকার পলাশ দাসের ছেলে জগন্নাথ দাস (২১), তেলিয়াপাড়া চা বাগান এলাকার সাধন দাসের ছেলে সাগর দাস (১৯)। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- শুক্রবার (৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার মিনাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com