বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রশিক্ষনপ্রাপ্ত ৪ জনকে মহিলা অধিদপ্তরের সেলাই মেশিন প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
  • ৬৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার যুব মহিলাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী, তাদেরকে বাদ দিয়ে দেশের অগ্রগতি চিন্তাও করা যায় না। তাই বর্তমান সরকার মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষন, কুঠিরশিল্প, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষনসহ আরও নানাবিধ প্রশিক্ষনের মাধ্যমে অল্পশিক্ষায় শিক্ষিত মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেয়া হচ্ছে। গতকাল দুপুরে সংসদ সদস্যের বাসভবনে মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুনের উপস্থিতিতে প্রশিক্ষনপ্রাপ্ত ৪ জন যুব মহিলাদের হাতে ১টি করে সেলাই মেশিন তুলে দেন সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। এসময় আরও উপস্থিত ছিলেন লুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. আকরাম আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com