মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চাপায় নারীর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে গাড়ি চাপায় সবিতা রাণী (৪০) নামের এক নারী নিহত হয়েছে। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৈছাইল গ্রামের অনিল চন্দ্রের কন্যা এবং বর্তমানে ঢাকার খিলগাঁও পূর্বগোড়ান এলাকার বাসিন্দা। গতকাল (১৫ মে) রবিবার দুপুর ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পিবিআই সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে ওই এলাকায় সবিতা রাণীকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। শায়েস্তাগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার ২ ঘণ্টা পর বিনা চিকিৎসায় তিনি মারা যান। তাৎক্ষনিক ওই নারীর পরিচয় পাওয়া সম্ভব হয়নি। পরে হবিগঞ্জ পিবিআই এর একদল পুলিশ তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে। সদর থানার এসআই মুজিবুর রহমান লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com