বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ, এলাকাবাসীর প্রতিবাদ

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের রাস্তা দখল করে পারিবারিক কবরস্থানের দেয়াল নির্মাণ কাজের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার (১৩ মে) বেলা ১২টায় তারা রাস্তার পাশে জড়ো হয়ে এ প্রতিবাদ জানান।
এলাকাবাসী বলেন, রাস্তা ছেড়ে দেয়াল নির্মাণ না করলে তারা কাজে বাঁধা দিবেন। বিষয়ে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন। এ বিষয়ে দেয়াল নির্মাণকারীদের একজন উপজেলার জারুলিয়া গ্রামের মৃত অনু মিয়া হাজীর পুত্র রফিক মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গর্তটা রাস্তায় হলেও দেয়াল নির্মাণ হবে রাস্তা থেকে দেড় ফুট সরিয়ে। এলাকাবাসী তার সাথে কথা না বলেই প্রতিবাদ শুরু করেছে। এখানে আগের দেয়ালের কিছু অংশ এখনো রয়েছে। তিনি এর থেকে আরেকটু ভিতরে নতুন দেয়ালটি নির্মাণ কাজ শুরু করেছেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার কবির মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রফিক মিয়া তাকে জানিয়েছেন কেউ দেয়াল নির্মাণের ছবি তুলে ফেইসবুকে ছেড়ে দিয়েছে।
মহিলা মেম্বার পেয়ারা খাতুন বলেন, বিষয়টি তার বাড়ির কাছে হলেও তিনি ইতিমধ্যে অবগত নন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মল চন্দ্র দেব বলেন, ছনখলা গ্রামের ফুল মিয়া নামের একজন তাকে বিষয়টি ফোনে জানিয়েছেন। তিনি সরেজমিনে পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com