বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

২ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন বানিয়াচংয়ের জামায়াতে ইসলামি নেতা ইকবাল বাহার কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের জামায়াতে ইসলামি নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহারকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন। এদিকে গ্রেফতারকৃত ইকবাল বাহারকে জিহবঘাসাবাদের জন্য ২ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদ জানিয়েছে পুলিশ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, গ্রেফতারকৃত ইকবাল বাহারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এসল্ট মামলায় ৫দিন এবং বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া বাদী হয়ে দায়েরকৃত মামলায় ৫দিন রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই অঞ্জন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ ঢাকা মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামি নেতা ইকবাল বাহারকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com