বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের পুকড়া হাওরে বি হাইব্রিড-৫ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট উদ্ভাবিত বি হাইব্রিড-৫ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার পুকড়া হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত দাশ, এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। পরে ধান কেটে প্রতি বিঘায় ৩২ মন ধান উৎপাদন পাওয়া গিয়েছে। উল্লেখ্য, এ বছর বোরো মৌসুমে খরার প্রভাব, ব্যাপক পোকার আক্রমণ, ভেজাল বীজ ইত্যাদি কারণে হাওরাঞ্চলে ফলন খুবই কম হয়েছে। বিশেষ করে ব্রি-ধান ২৮, ব্রি ধান ২৯, বাজারের হাইব্রিড হিরা, জনকরাজ, নাফকো ইত্যাদি চাষ করে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্থ হয়েছেন। এরই মাঝে স্থানীয় এনজিও এসেড হবিগঞ্জ কর্তৃক জাপানী সহায়তায় বাস্তবায়িত “ক্লাইমেট চেঞ্জ এ্যাডাপটিভ এগ্রিকালচার এক্সপান্সন ইন হাওর এরিয়া“ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান ৫ জাতের ধানের বীজ কৃষকদের সরবরাহ করা হয়েছিল। কৃষকরা এই জাতের ধানের ফলনে খুবই খুশি। চলতি বুরে‌্যা মৌসুমে এই জাতের ধানের ফলন দেখে আশপাশের কৃষকরা আগামী বছর বীজ সরবরাহের অনুরোধ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com