শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, শায়েস্তগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার ড্রাইভার বাজার ও পুরান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
এসময় বোতলের গায়ে মুদ্রিত মুল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে পোস্ট অফিস রোডের রাধাকৃষ্ণ ভান্ডারকে ৭ হাজার টাকা, বাসন্তী স্টোরকে ৪ হাজার টাকা, ড্রাইভার বাজারের আব্দুর রউফ স্টোরকে ৫ হাজার টাকা, পুরান বাজারের মুখলিছ ভ্যারাইটিজ স্টোরকে ৬ হাজার টাকা, ইকবাল স্টোরকে ৪ হাজার টাকা এবং রিপন স্টোর কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রায় ৫ লিটার তেল বোতলের গায়ে মুদ্রিত মুল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার এস আই জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, দোকানীরা বোতলের গায়ে মুদ্রিত মূল্য ১৬০ টাকায় বিক্রি না করে ২০০ টাকায় তেল বিক্রি করছিলেন। এই বিষয় গুলা যে সকল দোকানে পেয়েছি তাদেরকে জরিমানার পাশাপাশি ভোক্তাদের কাছে মুদ্রিত মুল্যে তেল বিক্রির ব্যবস্থা করেছি। ভোক্তা বিরোধী এসব কর্মকা-ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com