বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে হবিগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৪৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া মুন্সিবাড়ী প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি এডভোকেট মো: সফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সমাজসেবক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা হাজী মো: আব্দুল মঈন আনসারী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক নুরুন নবী মিন্টু, যুগ্ম সম্পাদক ড: শেখ এম এ জলিল, সৈয়দা হাফিজুন্নেছা কান্তা, ব্যাংক কর্মকর্তা মো: ফয়সল আনসারী, স্কুল শিক্ষিকা মোরশেদা আক্তার, জাহানারা আনসারী, প্রাইমারী প্রধান শিক্ষক আবু আনাস আল এমরান, চাহেল নুর উদ্দিন খান সহ এলাকার বিশিষ্ট সমাজসেবক ও নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তাগণ বলেন, সারাদেশে দিন দিন মদ্যপায়ীদের সংখ্যা বেড়েই চলেছে। এতে যুবসমাজে আসক্তি বৃদ্ধি পাচ্ছে। পথভ্রষ্ট একশ্রেণীর যুবক নানা অসামাজিক ও অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ছে। ফলে প্রতিনিয়ত স্থানে স্থানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। বক্তাগণ দেশ ও সমাজের স্বার্থে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, শিশু পাচার, এসিড সহিংসতা, অন্যায় অত্যাচারসহ সব ধরনের অপরাধ নির্মূল করার মাধ্যমে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ সমাজ গঠন এবং দেশ ও জাতির কল্যানে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার জন্য সর্বস্তরের সচেতন জনগনের প্রতি আহবান জানান। সভায় ছাত্র, শিক্ষক, যুবক, ব্যবসায়ী, সমাজসেবী, মহিলা, কৃষক, শ্রমিক, চাকুরীজীবি সহ এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com