বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজ পবিত্র শব-ই-কদর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৭৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শব-ই-কদর। বিশেষ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে এই পবিত্র রজনী পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানগণ সারারাত জেগে নামাজ, দোয়া তাসবিহ-তাহলিম, দরুদ, কোরান তেলাওয়াতআজ পবিত্র শব-ই-কদর ও জিকির আসকারের মধ্য দিয়ে পবিত্র শব-ই-কদর পালন করবেন। বিভিন্ন ধর্মীয় সংগঠন পবিত্র শব-ই-কদর উপলক্ষ্যে আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও মিলাদ শরীফের আয়োজন করেছে। মাহে রমজানের প্রতিটি মূহুর্তই ফজিলতের। রমজানের শেষ ১০ দিনে রয়েছে লায়লাতুল কদর বা অতি মহিমান্বিত রাত। যে রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতেই মহাগ্রন্থ পবিত্র আল কোরান অবর্তীণ হয়। লায়লাতুল কদর আল্লাহ নির্ধারিত করে দেননি। তবে রমজান মাসের শেষ ১০ দিনের যে কোন বেজোড় রাতে পবিত্র শব-ই-কদর হতে পারে। লায়লাতুল কদরের রাত নির্ধারিত না করে দেয়াটা মহান আল্লাহ রহস্যময় করে রেখেছেন। কারণ লায়লাতুল কদরের রাত নির্ধারিত করে দিলে মানুষ শুধু ওই রাতেই ইবাত বন্দেগিতে মশগুল থাকতো। বান্দাহ যেন শেষ ১০ দিনে ব্যাপকভাবে ওই মহিমান্বিত রাত তালাশ করে সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। যারা আল্লাহর মুমিন বান্দা তারা বুঝতে পারেন এবং অন্তঃচক্ষু দ্বারা দেখতে পারেন যে, তিনি লায়লাতুল কদর পেয়েছেন। মুমিন বান্দা লায়লাতুল কদরের রাতের সন্ধানে অস্থির হয়ে পড়েন। এবং প্রতিরাতেই আল্লাহকে বেশি বেশি ডাকেন। কারণ ওই মহিমান্বিত রাত যদি কোন মুমিন বান্দা পেয় যান তাহলে তার হাজার মাস অর্থাৎ ৮৩ বছর ৩ মাসের এবাত করার সওয়াব লাভ করে। পবিত্র শব-ই-কদর এর রাতে ফেরেস্তাগণ ও রূহ অর্থাৎ জিব্রাইল (আঃ) আল্লাহর আদেশে প্রত্যেক কাজের জন্য অবতীর্ণ হন এবং ফজরের উদয় পর্যন্ত শান্তি ও নিরাপত্তা অব্যাহত রাখেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com