শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নিখোঁজের ২০ দিনেও উদ্ধার হয়নি বৃন্দাবন কলেজ ছাত্র

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৃন্দাবন কলেজের ছাত্র শুভ চন্দ্র রায় নিখোঁজের ২০ দিন পরও তার সন্ধান পায়নি পুলিশ। এ নিয়ে তার পরিবার শংকিত অবস্থায় রয়েছেন। এ ঘটনায় তার পিতা দিপক চন্দ্র রায় সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং-৫২২। কিন্তু এরপরও পুলিশ তার কোনো সন্ধান দিতে পারেনি। জানা যায়, শুভ সরকারি বৃন্দাবন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। গত ৯ এপ্রিল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান মিলেনি। তার ব্যবহৃত ফোনও বন্ধ। বিভিন্ন স্থানে খোঁজ করে তার হদিস না পাওয়ায় ওই রাতেই সাধারণ ডায়েরী করা হয়। এসআই হামিদুর রহমান জানান, নিখোঁজ ছাত্রকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছি। আশা করি অচিরেই উদ্ধার হবে। তবে শুভ এর পরিবারের ধারণা হয়তোবা শুভ’র বড় ধরণের বিপদ সংঘটিত হয়েছে। সে সদর উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা। এরকম একটি নিখোঁজের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতংক দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com