শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সদর থানা পুলিশের অভিযান ১৫ পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর থানার নবাগত ওসি গোলাম মর্তুজার নির্দেশে এসআই জুয়েল সরকার, সনক দেব, ইয়াকুব, হাবিবুর, মঞ্জুরুল, সজিব মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, নসরতপুর গ্রামের ছুরত আলীর পুত্র ইকবাল মিয়া, সাহেদ আলীর পুত্র লোকমান মিয়া, আইয়ূব আলীর পুত্র ছত্তর মিয়া, আজিজ মিয়া, ফরিদ মিয়া, ফজর আলীর পুত্র রাজা মিয়া, সুন্দর আলীর পুত্র সাহেদ আলী, ছুরত আলীর পুত্র উস্তার মিয়া, হোসেন আলীর পুত্র আলকাছ মিয়া, সাহেদ আলীর পুত্র রমজান আলী, ফজর আলীর পুত্র বাছির মিয়া, আইয়ূব আলীর পুত্র জুনেদ মিয়া, রজব আলীর পুত্র রানা মিয়া, ছুরত আলীর স্ত্রী লিল বানু। গতকাল বুধবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওসি জানান, চুরি, ছিনতাই ও মারামারি মামলায় ১৫ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান নিয়মিতভাবে চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com