শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জ থানার নবাগত ওসি’র সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৮৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সাথে গতকাল সোমবার রাত ৯ টায় স্থানীয় সাংবাদিকগণ এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় ওসি (তদন্ত) আবু হানিফ উপস্থিত ছিলেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজার নেতৃত্বে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক যথাক্রমে, বি,কে ব্যানার্জী, আমিনুল ইসলাম, মোসাব্বির, মোজাহিদ মিয়া, শিহাব উদ্দিন, আলমগীর মিয়া, মিজানুর রহমান, মিজান, কনৌজ কান্তি ব্যানার্জী, মতিউর রহমান, পলাশ মিয়া, মনসাদ পর্দাইন উপস্থিত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ মাসুক আলী আজমিরীগঞ্জ পৌর সদর সহ ৫ ইউনিয়নের আইন শৃঙ্খলা অবনতির কারণ, নেশাখোর, নেশাদ্রব্য বিক্রেতা, জুয়া ও জুয়ারি এ ছাড়া সুদখোরদের ব্যাপারে খোঁজ-খবর নেন। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শনিবার হবিগঞ্জ সদর থানা নিজ কর্মস্থল থেকে আজমিরীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে মাসুক আলী নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়ার বাসিন্দা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com