বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

উমেনগর শিল্প এলাকায় দোকানে চুরি নগদ টাকসহ ৩ লক্ষাধিক মাল খোয়া

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্প এলাকায় মেসার্স দিনা স্টোরে দুঃসাহসিক চুরি হয়েছে। গত শনিবার রাতে ব্যবসায়ী দোকান বন্ধ করে তারাবির নামাজে গেলে এ চুরির ঘটনা ঘটে।
চোরেরা প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকানটির সত্ত্বাধিকারী কামাল মিয়া।
কামাল মিয়া জানানÑ রাত সাড়ে আটটায় দোকান লাগিয়ে তিনি তারাবির নামাজ পড়তে যান। ফিরে এসে দেখেন দোকানের পিছনের দরজা ভাঙ্গা। ভিতরে থাকা ক্যাশ বাক্স ভেঙ্গে বিকাশের দুই লাখ টাকা ম্যানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি জানান। কামাল মিয়া বলেন, ঈদ উপলক্ষে দোকান পরিচালনার জন্য গত সপ্তাহে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে মালামাল উঠিয়েছিলাম। চোরেরা আমার শেষ সম্বল নিয়ে যাওয়ায় এখন আমি নিঃস্ব। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল রাতে এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, চুরির পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com