সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

অরক্ষিত অবস্থায় শায়েস্তাগঞ্জ ঐতিহ্যবাহী বধ্যভূমি ॥ চলে মাদকসেবন ও মলত্যাগ

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বধ্যভূমি। ১৯৭১ সালে হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাসহ ১১ জনকে হত্যা করে এখানে গণকবর দেয়। সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ বধ্যভূমি রেললাইন সংলগ্ন হওয়ায় রেললাইন অতিক্রম ব্যতীত সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই।
পৌরসভার ব্যবস্থাপনায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়ক থেকে বধ্যভূমিতে যাতায়াতের সুবিধার্থে একটি পাকা সড়ক নির্মাণ করা হলেও তা যানবাহনের দখলে রয়েছে। বধ্যভূমি সংরণের জন্য একজন মুক্তিযোদ্ধা তার নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণ করে দিলেও বধ্যভূমিতে গড়ে ওঠেনি কোনো স্মৃতিস্তম্ভ। শুধুমাত্র একটা সাইনবোর্ড বসানো রয়েছে।
যার লেখাও অনেকটা মুছে গেছে। আর কয়েকটা পাকা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারকাটাগুলো ছিড়ে যাওয়ায় স্থানটিতে যানবাহনের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ ছাড়া সন্ধ্যার পরে মাদক সেবনসহ পাশের বস্তিতে থাকা পথশিশুরা এখানে মলত্যাগ করে। অনেক মুক্তিযোদ্ধারা জানান, অবহেলার কারণে এমন দশা হয়েছে বধ্যভূমিটির। যদি প্রশাসন ব্যবস্থা নেয় তাহলে রক্ষা করা সম্ভব হবে বধ্যভূমিটির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com