সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাহমুদাবাদে ঠিকাদারের বাসা থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার ॥ দুই চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদে ঠিকাদারের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনায় মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। একই সাথে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ এপ্রিল সদর থানার ওসি মো. মাসুক আলীর নির্দেশে এসআই জুয়েল সরকার, এসআই নাজমুল ও ডিবির একটি দল চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারের এক বাসা থেকে তাদের আটক করেন। তাদের স্বীকারোক্তি মতে চোরাই মালামাল উদ্ধার করা হয়। আটকরা হল, সদর উপজেলার রিচি ইশানকোনা সরকার বাড়ি এলাকার বাবুল মিয়ার পুত্র জুয়েল মিয়া ও তার স্ত্রী জলি আক্তার। তাদের কাছ থেকে চোরাই মোটর সাইকেল ওয়াশিং মেশিন, ভেন্ডার মেশিন, মাইক্রোওভেন, স্বর্ণালংকার, বিছানা চাদর, টিভি ইত্যাদি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ঠিকাদার সফিকুল আলম সারাজ তার সন্তান স্থুস্থ’ হওয়ায় ঘরের দরজা-জানালা বন্ধ করে গ্রিলে তালা দিয়ে ডাক্তার দেখাতে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে যান। গত ১৩ ফেব্রুয়ারি রাতে ফজরের নামাজের পর তার ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম ফারুক বাসায় গিয়ে দেখেন দরজা ও গ্রিলের তালা ভাঙ্গা। ঘরের ভেতরে জিনিসপত্র তছনছ হয়ে আছে। বিষয়টি তাকে জানালে তিনি সিলেট থেকে বাসায় আসেন। এসে দেখেন তার একটি ডিসকভার মোটর সাইকেল (হবিগঞ্জ-হ-১১-৩৭৭২), আলমিরাতে রাখা ৫/৬ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান কাপড়-ছোপড়সহ ১০ লাধিক টাকার মালামাল নেই। এমন ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন। খবর পেয়ে সদর থানার এসআই শরীফুল ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে এসআই সনক দেবও ঘটনা¯’ল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, থানা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে এবং ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ থেকে ১শ গজ দূরে এ রকম একটি চুরির ঘটনায় তারা হতবাক। বাসার আলমিরা, সুকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে চোরেরা এসব নিয়ে যায়। তাছাড়া দরজা জানালাও ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে নিশ্চিত হয় চোরাই মালামাল চুনারুঘাট জুয়েলের ভাড়া বাসায় রয়েছে। তবে এর সাথে জড়িত অন্যান্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে। গতকাল শনিবার বিকেলে স্বামী স্ত্রীকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com