বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মিরপুর পাবলিক লাইব্রেরির অর্ধকোটি টাকার ভূমি নামমাত্র মূল্যে বিক্রি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ বাহুবল উপজেলার মিরপুর পাবলিক লাইব্রেরির সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রশাসনিক তদারকির অভাবে পরিণত হচ্ছে স্বেচ্ছাচারীতায়। ব্যক্তি বিশেষের খেয়ালখুশিতে ঐতিহ্য হারাতে বসেছে উপজেলার প্রথম এ লাইব্রেরীটি। এলাকার শিক্ষা সচেতন ব্যক্তিবর্গের অর্থে গড়া উক্ত লাইব্রেরির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক মোঃ আব্দুল গণি। প্রতিষ্ঠালগ্নের পর থেকে বেশ কিছুদিন শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকদের পদচারণায় মুখরিত থাকলেও সেই পরিবেশ এখন নেই তেমন। কোটি টাকার সম্পদের উপর গড়ে উঠা মিরপুর পাবলিক লাইব্রেরিটি এখন পরিনত হয়েছে আবাসস্থলে। এমনকি সম্প্রতি পাবলিক লাইব্ররীর প্রায় অর্ধকোটি টাকার জায়গা নামমাত্র মূল্যে গোপনে বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জায়গা বিক্রির ঘটনা কয়েক মাস আগে হলেও সম্প্রতি তা লোকমুখে প্রকাশ পাওয়ায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। এব্যাপারে জানতে লাইব্রেরীর সেক্রেটারি আব্দুল গনির মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। আলাপচারিতায় পাবলিক লাইব্রেরির সদস্য দাবীদার মখলিছুর রহমান বলেন, লাইব্রেরির প্রয়োজনে অনেক আগেই বিক্রি করা হয়েছে। এমতাবস্থায় জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com