বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইলে গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা করেছিলেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে খ্যাত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদের উদ্যোগে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করেছে বাংলাদেশ পুলিশ। এ কর্মসূচির আওতায় বাংলাদেশের ৫১৯টি থানায় ৫২০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি ঘর পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলার ৯টি থানায় ৯টি গৃহহীন পরিবারকে ৯টি ঘর উপহার দেয়া হয়। গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। বৃহস্পতিবার পুলিশ সুপার এসএম মুরাদ আলি আনুষ্ঠানিকভাবে হবিগঞ্জ সদর থানায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি হবিগঞ্জ সদর থানার ৪নং পৈল ইউপিস্থ পূর্ব পৈলের মৃত আব্দুল কুদ্দুছের স্ত্রী সুবিধাভোগী ফুলচাঁন বিবির নিকট চাবি হস্তান্তর করেন। এ সময় তিনি সুবিধাভোগীর হাতে নগদ অর্থ ও ইফতারসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, সদর থানার ওসি মাসুক আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com