বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শেখ হাসিনার আগমন উপলক্ষে সিলেটে যুবলীগের বর্ধিত সভা

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ১৭ সেপ্টেম্বর প্রধান মন্ত্রী শেখ হাসিনার সিলেট পূন্যভূমিতে আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এক বর্ধিত সভা গতকাল শনিবার সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভামঞ্চে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাবেক ছাত্র নেতা সাইফুজ্জামান শেখর, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, যুবলীগের সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, কানাডা আওয়ামীলীগের সভাপতি সারওয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। আগামী ১৭ সেপ্টেম্বর গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার অঙ্গিকার ব্যক্ত করেন। উক্ত সভাকে সফল ও স্বার্থক করার জন্য সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদেরকে সজাগ থেকে সকলকে একযুগে কাজ করারও আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com