মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ থানার প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে। গতকাল রবিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় গণভবন থেকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসাবে নবীগঞ্জ থানার আয়োজনে থানা প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে সরাসরি অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়। এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই নাঈম আহমদ, এএসআই শামীমা আক্তার, সাবেক কাউন্সিলর রোকেয়া আক্তার প্রমুখসহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com