বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের দায়ের মুহিবুর গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুহিবুর রহমান (২৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাহাড়ী অঞ্চলখ্যাত পানিউন্দা ইউনিয়নের চরশংকরপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মুহিবুর রহমান (২৫) পাশর্^বর্তী গ্রামের স্কুল ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে। এক পর্যায়ে স্থানীয় শশ্মানঘাট নামকস্থানে মেয়েটিকে জোরপুর্বক ধর্ষণ করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে মহিবুর পালিয়ে যায়। পরে লোকজন ধর্ষিতাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ধর্ষক মহিবুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com