শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বন্দুকের ভয় দেখিয়ে পানি সেচে বিঘœ সৃষ্টি করছেন আমেরিকা প্রবাসী শাহিন মিয়া ॥ জেলা প্রশাসক বরাবরে ৯৫ জন কৃষকের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর, রামপুর, মজলিশপুর গ্রামের ৯৫ জন কৃষক স্বাক্ষরিত একটি অভিযোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে প্রেরণ করা হয়েছে। অভিযোগে কৃষকরা উল্লেখ করেন বোরো ধান বের হওয়ার এই মুহুর্তে গোবিন্দপুর গ্রামের আমেরিকা প্রবাসী শাহিন মিয়া সেচ কাজে বিঘœ করছেন। তিনি পানি চলাচলের ড্রেন বন্ধ করে ফেলেছেন। অথচ বিগত ৩৫ বছর যাবত একই ড্রেন দিয়ে সেচ প্রকল্পের পানি সুবিধা পেয়ে আসছেন কৃষকরা। যে ড্রেন শাহিন মিয়া বন্ধ করে রেখেছেন সেটি আর এস রেকর্ডে ড্রেন হিসাবে চিহ্নিত করা রয়েছে। তিনি আমেরিকা থেকে এসে নিয়মিত প্রকাশ্যে বন্দুক নিয়ে সেচ প্রকল্প এলাকায় ঘুরাফেরা করেন। সেচ প্রকল্পে পানি সেচ দিতে চাইলে তিনি নিজের বন্দুক দিয়ে গুলি করে হত্যার ভয়ভীতি দেখান। তার কারণে প্রায় ৫শ বিঘা জমিতে সেচ সুবিধা দেয়া যাচ্ছে না বলেও অভিযোগ করা হয়। কৃষকদের একমাত্র ফসল বোরো আবাদ নষ্ট হবার আশংকা থাকায় এলাকায় খাদ্যের অভাব দেখা দিতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। দ্রুত সময়ের মধ্যে গোবিন্দপুর সেচ স্কিমের আওতাভুক্ত সেচ সুবিদা সচল করার দাবী জানিয়েছেন তারা। ৯৫ জন কৃষকের অভিযোপত্রটি গত ৭ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com