স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর থেকে শান্তা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের জিতু মিয়ার কন্যা। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।