বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের থানার মোড়ে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখাটি উপরে উঠানো হলো

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অবশেষে হবিগঞ্জ শহরের থানার মোড়ে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখাটি উপরে উঠানো হলো। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দাবীর প্রেক্ষিতে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখাটি উপরে উঠানোর উদ্যোগ নেন। এতদিন মুক্তিযোদ্ধা চত্বরে ‘বিএসআরএম’ লেখাটি উপরে ছিল। ‘বিএসআরএম’ এর নীচে লেখা ছিল ‘মুক্তিযোদ্ধা চত্বর’। এর কারনে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখাটি ভালভাবে দৃষ্টিগোচর হতো না। ফলে হবিগঞ্জের বিভিন্ন মহল এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিল।
‘হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ পৌরকর্তৃপক্ষের কাছে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখাটি উপরে উঠানো দাবী জানায়। এ দাবীর প্রেক্ষিতে মেয়র আতাউর রহমান সেলিম ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখাটি উপরে উঠানোর ব্যবস্থা করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ট সন্তান। অথচ মুক্তিযোদ্ধাদের নামে চত্বর করে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ গুরুত্বহীনভাবে লেখা থাকবে সেটা সঠিক নয়। তাই সচেতন মহলের দাবীর প্রেক্ষিতে ওই লেখাকে উপরে উঠানোর ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com