বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে শিশুকে গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগে আটক পিতা কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুরে শিশুকে গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগে পাষন্ড পিতাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করে। সেই সাথে সদর থানার ওসি মাসুক আলীর মানবতার সেবায় ওই শিশুটি সুস্থ হয়ে উঠেছে। গতকাল সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, মায়ের কোলে সু¯’ হয়ে বসে আছে। প্রসঙ্গত, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের সেকুল মিয়ার পুত্র রফিকুল ইসলাম রফিক (৩০) এর সাথে বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের রতœা আক্তারের। এক পর্যায়ে তাদের কোলজুড়ে দুইটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। রফিক মাদকাসক্ত ও চোরপ্রকৃতির লোক। সে প্রায়ই মাদক সেবন করে স্ত্রী সন্তানের ওপর অত্যাচার চালাতো। স্ত্রী নির্যাতনের পরও সংসার করতো। গত শুক্রবার ওই সময় কামড়াপুর ভাড়াটিয়া বাসায় নেশার টাকার জন্য রফিক তার স্ত্রীর ওপর ক্ষুব্দ হয়ে ৪ বছরের কন্যা সন্তান রাহিদাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে ওই শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। খবরটি ওসির নিকট পৌঁছলে তিনি ঘটনাস্থলে গিয়ে রফিককে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে ওই শিশুর অবস্থা আশংকাজনক বিধায় তাকে আংশিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সিলেট প্রেরণ করেন। কিন্তু ওই শিশুর মা দরিদ্র পরিবারের হওয়ায় তাকে সিলেট নিয়ে যাওয়ায় সম্ভব না এ আক্ষেপ নিয়ে হাসপাতালে বসে কাঁদতে থাকলে এ প্রতিনিধি তাকে সদর থানার ওসির কাছে নিয়ে যান। এক পর্যায়ে ওই শিশুর অবস্থা দেখে তিনিসহ অন্যান্য পুলিশ সদর হাসপাতালে এসে আবাসিক মেডিকেল অফিসারের সাথে কথা বলে হাসপাতালে রাখেন এবং শনিবার ওসি মাসুক আলীর উদ্যোগে সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে শিশুটির অপারেশন করানো হয়। ডাক্তার জানান, সময় মতো অপারেশন করার কারণে শিশুটি অল্পতে রক্ষা পেয়েছে। সে বর্তমানে বিপদমুক্ত। শিশুর মা ও অন্যান্য স্বজনরা বলেন, সদর থানার ওসি মাসুক আলী মানবতার সেবায় এগিয়ে আসায় শিশুটি বেঁেচ গেলো।
ওসি মাসুক আলী জানান, রফিক তার শিশু সন্তানকে গলাকেটে হত্যা করতে চেয়েছিল। কিন্তু অল্পের জন্য সে বেঁচে পেয়েছে। রফিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com