বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে রাতের আধারে প্রবাসীর স্ত্রীকে আক্রমণ ॥ গুরুতর অবস্থায় হাসপাতালে

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মতুরাপুর গ্রামে সন্ধ্যার পর এক প্রবাসীর স্ত্রীর উপর দলবদ্ধ আক্রমণ করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রতিপক্ষের লোকজন প্রবাসী আব্দুল আওয়ালের স্ত্রী শাহিনা বেগম (২৭) কে পূর্ব বিরোধের জের ধরে বেধরক মারপিট করে। এক পর্যায়ে শাহিনার অবস্থা সংকটাপন্ন হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত শাহিনা বেগম বলেন, তাঁর স্বামী আব্দুল আওয়াল প্রবাসে থাকার সুবাদে তাঁর শ্বশুরের জায়গা জমি দেখাশুনার দায়িত্ব পরে তাঁর উপর। এক পর্যায়ে তিনি জানতে পারেন একই গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র আতাউর রহমান তাদের কিছু জমি দখলের প্রচেষ্টা চালাচ্ছেন।
শাহিনা বার বার বাধা দিলেও তিনি কোনো সুফল না পেয়ে কয়েক মাস আগে তিনি এডিএম কোর্টে ৭ ধারায় মামলা করেন। কিন্তু বিপক্ষ আতাউর রহমান তাতে কোন কর্ণপাত করেন নি। তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় আতাউর রহমান পূর্ব পরিকল্পনা মোতাবেক শাহিনাকে একা বাড়িতে পেয়ে তাঁর দলবল নিয়ে আক্রমন করে। এ সময় শাহিনার ননদ ও ভাসুরের স্ত্রী বাঁধা দিতে গেলেও তাদের ও মারধর করা হয়। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার জানান, আহত শাহিনার পুরো শরীরেই আঘাতের আলামত পাওয়া গেছে। তাঁর অবস্থা খুবই গুরুতর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com