মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে কলেজ ছাত্রকে পিটিয়েও কুপিয়ে আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০১৪
  • ৬৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কলেজ ছাত্রকে পিঠিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার সমজদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্র হচ্ছে ওই গ্রামের রুস্তম আলীর ছেলে আলমাস হোসাইন (২০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- সমজদিপুর গ্রামের হাজী আব্দুল্লা মিয়া তার ৩ ছেলে রুস্তম আলী, আজগর আলী ও আক্কাস আলীকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর রুস্তম আলীর অজ্ঞাতে তার অপর দুই ভাই আক্কাস ও আজগর আলী তাদের পৈত্রিক সমুদয় সম্পদ তাদের দুই জনের নামে মাঠ জরিপ করিয়ে নেয়। বিষয়টি জানাজানি হলে প্রায় ৮ বছর যাবত রুস্তম আলীর সঙ্গে আক্কাস ও আজগরের বিরোধ সৃষ্টি হয়। বিরোধ নিষ্পত্তিতে একাধিকবার সালিস বৈঠকেও কোনো সুরাহা হয়নি। এ বিরোধের জের ধরে গত বুধবার রাত ১১টার দিকে রুস্তম আলীর ছেলে হবিগঞ্জ কবির কলেজের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রত্যাশী আলমাস হোসাইনকে পার্শ্ববর্তী বাড়ির জুনাইদ খান বাচ্চু ঘুম থেকে তুলে বিরোধ নিষ্পত্তি করে দেবার কথা বলে তাকে নিয়ে যায়। পরে আক্কাস মিয়ার বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আলমাসকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তার সুর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com