বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অতিরিক্ত দামে তেল বিক্রিসহ নানা অভিযোগে ৫ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জেলা শহরের কোর্টস্টেশন ও শায়েস্তানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখা এবং মূল্য টেম্পারিং করে তোলে ফেলার কারণে কাইয়ুম স্টোরকে ৮হাজার টাকা করা হয়। এছাড়া অন্যান্য অনিয়মের দায়ে গাজি মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার টাকা, মা মোরগ হাউজকে ২ হাজার ৫০০ টাকা, রাকা স্টোরকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ফারিয়া ফার্ম্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম অংশগ্রহণ করে। তিনি আরও জানান, এই অভিযান নিয়মিতভাবে চলবে। যারা সাধারণ মানুষকে বেকাদায় ফেলে অতিরিক্ত মূল্য আদায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com