বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পলাতক সৈয়দ আলীর আদালতে আত্মসমর্পণ ॥ কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাদক ও এসল্ট মামলার পলাতক আসামি সৈয়দ আলী (৫০) আদালতে আত্মসমর্পণ করেছে। একটি জামিন হলেও অন্য মামলায় জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। সে শহরতলীর বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র। গতকাল ৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাতের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন মঞ্জুর করা হয়। পরে একই সময় বিজ্ঞ যুগ্ম দায়রা জজ-২ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।
প্রসঙ্গত, উল্লেখিত দুইটি মামলায় সৈয়দ আলী পলাতক ছিলো। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট কামাল উদ্দিন সেলিমসহ অন্যান্য আইনজীবিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com