শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫৫২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আরমান ভূইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অফিসার মোঃ জাফর ইকবাল চৌধুরী, সিনিয়র মৎস্য অফিসার নুরুল ইকরাম, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দে, উপজেলা তথ্যকেন্দ্র (তথ্য আপা) কর্মকর্তা নুপুর মহন্ত, নাঈমা সুলতানা প্রমূখ। এ সময় উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক মনোরঞ্জন দেবনাথ, ডাটাএন্টি অপারেটর উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com