বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে পৌরসভার উদ্যোগে প্রয়াত কাউন্সিলর মিলনের মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ আছর চুনারুঘাট পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, পৌর কাউন্সিলর মর্তুজ সরদার, কাউন্সিলর ফরিদ মিয়া, কাউন্সিলর মোঃ জালাল মিয়া, কাউন্সিলর মারুফ আহমেদ চৌধুরী, রেজাউল করিম, মোঃ তাহির মিয়া, সিদ্দিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোঃ ছায়েদ মিয়া তালুকদার, আক্কাস আলী মন্ডল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ইফতেখারুল আলম রিপন প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ূম। উল্লেখ যে, দুপুর ১২টায় মিলনের মাগফেরাত কামনায় মুড়ারবন্দস্থ হজরত শাহ সৈয়দ সিপাহশালাহর নাছির উদ্দিন (রঃ) মাজারে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়। বাদ জোহর তার বাড়িতে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com