বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক সুমনের বাসায় দুঃসাহসিক চুরি সংগঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় দুঃসাহসিক চুরির সংগঠিত হয়েছে। গত সোমবার চুনারুঘাট পৌরশহরের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় কেউ ছিলো না। বাসা খালি পেয়ে পেছনের রুমের জানালা ভেঙ্গে চোরেরা প্রবেশ করে নুর উদ্দিন সুমনের পাসপোর্ট, ৪০হাজার টাকার দামে ১টা লেপটপ, দেড় ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সাংবাদিক নুর উদ্দিন সুমন বলেন, আমার পরিবারে কেউ বাসায় ছিলো না, আমি সোমবার বিকেলে এসে দেখে যাই, বাসায় সবকিছু ঠিকঠাক ছিলো। পরদিন মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বাসায় এসে গ্রিলের তালা খুলে দেখি আমার দরজার ভিতরে সিটকেরি মারা। তখন সন্দেহ হলে বাহিরে গিয়ে দেখি আমার জানালা ভাঙ্গা। প্রবেশ করে দেখি আমার পাসপোর্ট, লেপটপ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থকড়ি করে নিয়ে যায়।
খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এসআই আশিকসহ একদল ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, সংগঠিত এই চুরির উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। এ সময় স্থানীয় কাউন্সিলর ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com