মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর অ্যাসেসিয়েশন সিলেটের কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের বার্ষিক সাধারণ সভা শুক্রবার সিলেট হোটেল গ্র্যান্ড ভিউ এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ডা. মোঃ তাফাজ্জুল ইসলাম, মোঃ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, ডা. আখলাক আহমেদ, অভিজিৎ কুমার পাল প্রমূখ। সভায় মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর ২০২২-২০২৩ মেয়াদে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং মোঃ জামাল মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটর অন্য সদস্যরা হলেন- প্রফেসর ডা. মোঃ তোফাজ্জল ইসলাম-সিনিয়র সহ-সভাপতি, ডা. আখলাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি, অভিজিৎ কুমার পাল, সহ-সভাপতি, মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মোঃ দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কুদরতে এলাহী পুনাম, মোঃ এহাছানুল হক, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মোঃ আলী ওয়াক্কাস সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক ডা. মোঃ আব্দুল কাদির, মহিলা বিষয়ক সম্পাদক ভ্রান্তি বালা দেবী, সমরেন্দ্র চন্দ্র বিশ্বাস, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সদস্য মোঃ আব্দুল করিম, মোঃ আব্দুস শহীদ ভূঞা, মোঃ সোহাগ মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আবুল ফাত্তাহ মোহাম্মদ তুষার, মোঃ শাখাওয়াত হোসেন, প্রফেসর ডঃ মোঃ শাহাব উদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com