শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সুদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে সুদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। টেটাবিদ্ধ অবস্থায় দুইজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। জানা যায়, জমির আলীর সাথে এনাম মিয়ার সুদের টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় আরজু মিয়া (৯৫), দরবেশ আলী (৭০), ইছব আলী (৮০), লাল খান (৯৬), মোশারফ (৫০), দুলাল মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া জাহির মিয়া (৭০) সহ আরেকজনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com