শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আলোচনা সভা, কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার দুপুর ১ ঘটিকায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর মোঃ আব্দুল কাদির এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ইলিয়াস বখ্ত চৌধুরী জালাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু সালেহ মো: নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক মানককন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আসিনুজ্জামান চৌধুরী রতন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, সত্যে সংবাদ এর সম্পাদক নায়েব হোসাইন, দৈনিক নয়া শতাব্দির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, শাহ আলম, জাহেদ আলী মামুন, এম আর শায়েল, দৈনিক আমার সংবাদ নবীগঞ্জ প্রতিনিধি এম মজিবুর রহমান, বাহবল প্রতিনিধি জুবায়ের আহমেদ, চুনারুঘাট মীর জামাল আহমেদ, বানিয়াচং আল আমিন খাঁন, আজমিরীগঞ্জ কনৌজ ব্যর্নাজী, লাখাই আব্দুল হান্নান, শায়েস্তাগঞ্জ মোতাব্বির হোসেন কাজল, মাধবপুর আলমগীর কবির, বিশিষ্ট ঠিকাদার সজল চৌধুরী, মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডঃ আবু জাহির এমপি বলেন, সাংবাদিকরা করোনাসহ বিভিন্ন সময়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন। তিনি বলেন দৈনিক আমার সংবাদ এর জনপ্রিয়তা রয়েছে। তা ধরে রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com