বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন সজীব আলী প্রধান নির্বাচন কমিশনার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে উপলক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে সংগঠনের কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান বাবুল এর পরিচালনায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সাবেক চেয়ারম্যান ও শ্রমিক নেতা মোঃ সজীব আলীকে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সুখলাল সুত্রধর, সর্দার শহীদুর রহমান লাল মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন খানকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com