বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে যৌথ অভিযানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে বন্যপ্রাণি উদ্ধার করা হয়েছে। উপজেলার চৌমুহনী এবং বহরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গতকাল বুধবার (১৬ ফ্রেব্রুয়ারি) স্থানীয় পাখি প্রেমিক সোসাইটির তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেষ্টার তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে¡ ও র‌্যাব-৯ এর অংশগ্রহনে বন্য পাখি উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ উপ-শাখার এসআই ত্রিপন চাকমাসহ সঙ্গী ফোর্স ও হবিগঞ্জ বন বিভাগের জিয়াউল হক রাজু পিএম, মোঃ রানা মিয়া পিএম, টিপুল দেব, হবিগঞ্জ পাখি প্রেমিক সোসাইটি সভাপতি সাংবাদিক মুজাহিদ মসি, সাংবাদিক হৃদয় শাহ আলম, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, পাখি সংগঠক মোঃ তুষারসহ মাধবপুরস্থ স্বেচ্ছাসেবী সংগঠন পাখি প্রেমিক সোসাইটি সদস্যরা। ওই অভিযানে ডাহুক পাখি ৩টা, ঘুঘু ১০টা, শালিক ৩টা এছাড়া বিপুল পরিমাণ সংখ্যক পাখির ফাঁদ উদ্ধার করা হয়। ফরেষ্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, অভিযানে বরুড়া, রাজনগর, কমলপুর, মংগলপুর, বেলাপুর গ্রামে আমরা ১৬টি পাখি শিকারি সন্ধান পেয়েছি তাদের বিরুদ্ধে বন্য প্রানী আইনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে হবিগঞ্জের বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম জানান,আমাদের সকলে পাখি সংরক্ষনে এগিয়ে আসা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com