মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং উপজেলার মার্কুলী গ্রাম থেকে মৃত্যুর ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মার্কুলী গ্রাম থেকে মৃত্যুর ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
গতকাল দুপুর ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে মার্কুলি পুলিশ ফাড়ির সহযোগিতায় কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭ বৎসর পূর্বে একই গ্রামের ইদ্রিস মিয়ার কন্যা ফাতেমা বেগম (২৫) এর সাথে ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র মানিক মিয়ার বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ৩টি পুত্র সন্তান। প্রায় ১ বছর পূর্বে মানিক মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে তার শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রায় ২ মাস পূর্বে শ্বশুর বাড়িতে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শ্বশুর বাড়ির লোকজন তড়িগড়ি করে নামিয়ে ফেলে। পরে মানিকের মা কে খবর দেয়। মানিকের মা সেখানে গিয়ে ছেলের মৃতদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনে নিষেধ করেন। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তড়িগড়ি করে দাফন করে ফেলে। এঘটনায় মানিকের মা মাফিয়া বাদি হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলনের নির্দেশ দিলে গতকাল সোমবার দুপুরে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com